ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিপ্রতিনিধিঃ চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিকভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এছাড়া বহু বছর ধরে একই স্টেশনে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন এবং নানা অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।

সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন, এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন। তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএচও) ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫