সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চার দিনেও খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ বানারীপাড়ার আদি’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ চার দিনেও খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ বানারীপাড়ার সন্তান মেধাবী শিক্ষার্থী আদি’র। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে আদি’র মা-বাবা পাগল প্রায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়েছে। আদি ইবনে জামান (১৩) বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মো. মনিরুজ্জামান ও হামিদা জামানের ছোট ছেলে। ১৫ জুন সকাল ৯টা ২০ মিনিটে মিরপুরের সেনপাড়া পর্বতার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। এ বিষয়ে ওইদিন (১৫ জুন) সন্ধ্যায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৮৪৯) করেন আদি ইবনে জামানের বাবা ব্যাংক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। জিডিতে তিনি বলেন,তার ছেলে ‘আদি ইবনে জামান (১৩) ,১৫ জুন সকাল ৯টা ২০ মিনিটে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতার আমার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।’ নিখোঁজ ছেলের বর্ণনায় তিনি জানান, ‘গায়ের রং ফর্সা, চুল ছোট, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, পরনে ছিল নীল জিন্সের ফুল প্যান্ট ও পেস্ট কালারের টি শার্ট।’ আদি ইবনে জামান ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মো.হাবিবুর রহমান জুয়েলের ছোট বোনের ছোট ছেলে এবং গরদ্বার নিবাসী ডা. মো.আবুল কালাম আজাদের ভাইয়ের ছেলে। আদির মামা মো. হাবিবুর রহমান জুয়েল জানান, ১৫ জুন সকালে নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় আদিকে খোঁজ করা হয়েছে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এরপর ওইদিন সন্ধ্যায় কাফরুল থানায় জিডি করা হয়। এ প্রসঙ্গে জিডির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরির্দশক মো. জহুরুল ইসলাম বলেন, ‘নিখোঁজ স্কুল ছাত্রটিকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চলছে। বাসা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সব সোর্সকে কাজে লাগানো হচ্ছে। ছেলেটি তার মায়ের মোবাইল থেকে বন্ধুদের সাথে কথা বলতো। সিডিআর হাতে পেলে তদন্তের কাজ আরও তরান্বিত হবে।’ এদিকে কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ রইল: ০১৯১১-২৪৫২২৩ ( আদির বাবা) ও ০১৯১২-৪৭৪০৩৩ ( আদির মা)। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চার দিনেও খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ বানারীপাড়ার আদি’র

আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫