সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দু’দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার তাদের হাসপাতালে তুষার নামের একজন ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে।

তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি।

তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়। সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিল না। শুধু গায়ে হালকা জ্বর ছিল। এর বেশি কিছু জানা যায়নি তুষারের সম্পর্কে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।

বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা এমন কিছু করবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত

আপডেট সময় : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫