সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবুগঞ্জে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে দীর্ঘদিন থেকে চলে আসা মেলা ও যাত্রার প্যান্ডেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত নয়টার দিকে স্থানীয় এলাকাবাসী ও তৌহিদি জনতার ব্যানারে কয়েক শতাধিক লোক মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের প্যান্ডেলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয়। তখন সেখানে সার্কাস ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও রাতভর জুয়ার আসর পরিচালনার অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, সেখানে যাত্রার আড়ালে রাতভর বিভিন্ন প্রকার জুয়া খেলা সহ দেহ ব্যবসার মতো জঘন্য ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পার্শ্ববর্তী দেহের গতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকায় ঈদ আনন্দ মেলার নামে আরেকটি মেলা করার জন্য চলতি মাসের শুরুতে বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়। সে মতে পুতুল নাচসহ মেলার বিভিন্ন প্রকার ষ্টল নির্মান সম্পন্ন করা হয়।

বরিশাল সোসাইটি নামের একটি সংগঠন মেলার অনুমতি না দিতে জেলা প্রশাসকের দপ্তরে পাল্টা আবেদন করেন। এনিয়ে কেদারপুর এলাকায় গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা চলে আসছিলো।

এরইমধ্যে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত নয়টার দিকে তৌহিদী জনতার ব্যানারে কয়েক শতাধিক লোক মেলার যাত্রা প্যান্ডেলে হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা নিয়ে মেলার জন্য স্থাপন করা কাঠামো ও যাত্রা প্যান্ডেল ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মুসা আলী সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না তবে দীর্ঘদিন যাবত বৈশাখী মেলার নাম নাম করে ওই স্থানে নাচ গান হতো। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাতের অন্ধকারে তৌহিদী জনতার নামে একদল মানুষ সবকিছু ভাঙচুর করে আগুন দিয়েছে।

মেলা কমিটির সভাপতি বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিজন সিকদার বলেন, আগে বৈশাখী মেলা হয়েছিলো। এরপর শুধুমাত্র গানের আয়োজন ছিলো। ঈদ আনন্দ মেলার অনুমতি না পাওয়ায় দুইদিন আগে কমিটিই সব বন্ধ করে দিয়েছে। রাতে কিছু উশৃঙ্খল লোক এসে স্থাপনাগুলো ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, মেলার স্থান এলাকার কিছু লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় : ০৬:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫