সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের নামে একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায় এর প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর প্রতিক রতন শরিফের ছেলে শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ হাওলাদার, রাকুদিয়া নতুন হাট জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন বাবুল, নতুন হাট জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ সাইফুল ইসলাম প্রমূখ । এ সময় রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
রতন শরীফ একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা , যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার জন্মস্থান বরিশাল জেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে।
তিনি স্বাধীনতা যুদ্ধের জন্য “বীর প্রতীক” খেতাব লাভ করেন, যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব। “বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন” এর মূল লক্ষ্য হবে মানব সেবা, কল্যাণ ও সমাজের উন্নয়ন মূলক কর্মকাণ্ড বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫