সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেবাচিম হাসপাতালে বর্তমানে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। মৃত লাইলি বেগম (৪০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া এলাকার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে প্রতিরোধের ওপর জোর দিতে হবে।

কারণ, আমাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা সীমিত। সেটি অতিক্রম করলে আমরা কিছুই করতে পারবো না। তাই মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে রক্ষায় সচেতন হতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার বাসিন্দা। এই জেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ১ হাজার ৬২৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট সময় : ০৭:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫