সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

পটুয়াখালীতে সৎ মাসহ দাদিকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীতে সৎ মা এবং দাদিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহিদা বেগম (৪৮) এবং কুলসুম বিবি (১২৫)। অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আল-আমিন নিখোঁজ হন। তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বড় ভাই পরিচয়পত্র আনতে স্থানীয় ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে বাড়ির বাহিরে যান। এই সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে আল-আমিন দৌড়ে পালিয়ে যান।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে সৎ মাসহ দাদিকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ১১:১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫