সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনা ট্রাক ও ট্যাংলরি ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইফুল সভাপতি ও আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার
দর্শনায় শাখা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। কড়া পুলিশি নিরাপত্তা ও উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোটাধীকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ। কমিটির ১৩টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ২২ জন। দর্শনা শাখা কার্যালয়ে বুধবার সকালে ৩টি বুথে ২৭৫ ভোটের মধ্যে পোল হয়েছে ২৬১।
দর্শনা থানার আওতাধীন দর্শনা পৌরসভা, কুড়লগাছি, পারকৃষ্ণপুর-মদনা, বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত দর্শনা শাখা। এ নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম (বাইসাইকেল) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ইসরাইল হোসেন হাবু (হাতুড়ি) ৮৬ ও মোতালেব হোসেন (টায়ার) প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। সহসভাপতি দুটি পদের বিপরিতে প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে হুমায়ুন কবীর (মাছ) প্রতীকে ১৪৭ ও মোশারেফ জোয়ার্দ্দার (হাতি) প্রতীকে ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল আহমেদ আব্বাস (দেয়ালঘড়ি) প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ (ট্রাক) প্রতীকে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুল (কুড়েঘর) প্রতীকে ৬৬ ও সাজাহান আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। যুগ্নসম্পাদক পদে ইকবাল হোসেন শিপন (দোয়াত-কলম) প্রতীকে ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাঈদ (রিকসা) প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। সহসম্পাদক পদে আসলাম আলী (ফুটবল) প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম (মই) প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট। সাংগঠনিরক সম্পাদক পদে আব্দুল জলিল (গোলাপফুল) প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ আলী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ছানোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থ প্রতীম শিকদার (মোবাইল) প্রতীকে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস হোসেন (কলস) প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট। এ ছাড়া ৪ জন কার্যনির্বাহী সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহীন আলম রকি, সাহেব আলী, জীবন হোসেন ও নাজমুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা ট্রাক ও ট্যাংলরি ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইফুল সভাপতি ও আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫