সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ ২ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় অভাবগ্রস্ত ও দুস্থ নারীদের জন্য সরকারের বিশেষ বরাদ্দ করা ভিজিডির চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধানে অভিযোগের সত্যতাও মিলেছে।

অভিযুক্ত দুজন হলেন- উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল গাজী ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম ফরাজী ওরফে লাদেন জসিম। বাবুল গাজী আওয়ামী লীগের ডালবুগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জসিম আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতির পদপ্রত্যাশী ছিলেন।

ভিজিডির সুবিধাভোগীদের অভিযোগ, এই দুই ইউপি সদস্য ভিজিডি চাল দেওয়ার নামে সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিয়েছেন। অভিযোগ ওঠার পর বাবুল গাজী স্বীকার করেছেন, তিনি কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তা ফেরত দিয়েছেন। জসিম ফরাজীও জনপ্রতি ২০০ টাকা করে ‘গাড়িভাড়া বাবদ’ নিয়েছেন বলে স্বীকার করেছেন।

অভিযোগকারী ইসমাইল মোল্লা বলেন, ‘সরকার গরিবের জন্য চাল দেয়, অথচ বাবুল মেম্বার আমাদের কাছ থেকে ১ হাজার টাকা করে নিয়েছে।’

স্থানীয় এক গৃহবধূ আছিয়া বেগম (ছদ্মনাম) বলেন, ‘আমার স্বামী অসুস্থ। চাল পেতে জসিম মেম্বার ১ হাজার টাকা নিয়েছে। সে বলছে, এটা নাকি নিয়ম। তাই বাধ্য হয়ে ধার করে দিয়েছি।’

রফিক নামের আরেকজন অভিযোগকারী বলেন, ‘পাঁচ মাসের চাল দেওয়ার কথা বলে মেম্বার আমার স্ত্রীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছে।’

আরেক ভুক্তভোগী জামিলা খাতুন (ছদ্মনাম) বলেন, ‘প্রতি মাসে ২০০ টাকা করে চেয়েছে। ৫ মাসে ১,০০০ টাকা নিয়েছে, কিন্তু চাল পেয়েছি ৪ মাসের।’

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বাবুল গাজী বলেন, ‘কয়েকজনের কাছ থেকে খরচ বাবদ ১ হাজার টাকা করে নিয়েছিলাম। পরে তাদের টাকা ফেরত দিয়েছি।’

অপর অভিযুক্ত ইউপি সদস্য জসিম ফরাজী বলেন, ‘গাড়িভাড়া বাবদ ২০০ টাকা করে নিয়েছি। ৫০০ থেকে ১ হাজারের বিষয়টি সঠিক নয়।’

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জোহাদী বলেন, ভিজিডি চাল দেওয়ার নামে টাকা নেওয়ার সুযোগ নেই। দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাদের নোটিশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, সরকারের ভিজিডি কার্যক্রমে কোনোভাবেই অর্থ নেওয়ার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ ২ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫