সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে আটক–৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশালে কোরবানি উপলক্ষে প্রশাসনের অনুমোদনকৃত আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে চারজন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে।এ ঘটনায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের মৃত আকফাত আলী বখতিয়ারের ছেলে মাসুদ বখতিয়ার বাদি হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান।গ্রেপ্তারকৃতরা হলো-উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার, মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।এজাহারভূক্ত অপর দুই আসামি একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন।বাদি মাসুদ বখতিয়ার এজাহারে উল্লেখ করেছেন, কোরবানি উপলক্ষে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী গরুর হাট ইজারা নিয়েছেন স্থানীয় জামাল বখতিয়ার। তিনি (মাসুদ) ইজাদারের নিয়োগকৃত লোক হিসেবে হাটের খাজনা উত্তোলন করছেন।মাসুদ বখতিয়ার বলেন, গত ৪ জুন সন্ধ্যায় আসামিরা গরুর হাটে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারধর করে। এসময় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।একপর্যায়ে ওই গরুর হাটে ডিউটিরত থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে আসামিরা পুলিশের ওপর চড়াও হয়। খবর পেয়ে থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে আটক–৪

আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫