সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনা ইমিগ্রেশনে কুমিল্লার হত্যা মামলার আসামি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনার জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে কুমিল্লার পাসপোর্ট ধারী পলাতক এক হত্যা মামলার আসামীকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন বিভাগে দায়িত্বরত এসআই রমজান আলী জানান,সোমবার সকাল ৮ টায় কুমিল্লা জেলা সদরের কুমিল্লা আদর্শ মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে শেখ তাইসুখ ইসলাম (২৮)
পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন।এসময় সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন,কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৬৯, তারিখ ২৭ মে ২০২৫। মামলাটি একই দিনে আদালতে (জি.আর. নং ৩৯৫/২০২৫) গ্রহণ করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১১৪/১৪৭/১৪৯/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা ইমিগ্রেশনে কুমিল্লার হত্যা মামলার আসামি আটক

আপডেট সময় : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫