সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার (৩০ মে) সকাল থেকে বন্ধ রয়েছে। নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত জারি করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল যাত্রীবাহী ও মালবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা।

আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ কিলোমিটার। ফলে দ্রুতগতিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের কীর্তনখোলা, সুগন্ধা, গজারিয়া ও কালাবদরসহ একাধিক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরীর বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, জিয়া সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এতে করে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

বগুড়া রোডের বাসিন্দা মিসবাহ হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো নদীতে পরিণত হয়। এখনতো ২৪ ঘণ্টার বেশি টানা বৃষ্টি হচ্ছে। তাই জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হওয়া যায় না। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক শেখ বলেন, ‘আমার দোকানে পানি ঢুকে গেছে।

মালামাল উঁচুতে তুলেও রক্ষা করতে পারিনি। জলাবদ্ধতার জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে।’সচেতন নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিসিসি থেকে বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পরছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টিপাত আর নদ-নদীর পানি বৃদ্ধিতে বরিশালের মেঘনা তীরবর্তী হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউফল, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, স্বরূপকাঠি, নাজিরপুর, ভান্ডারিয়া, বরগুনা জেলার সদর, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী, ভোলা জেলার চরফ্যাশন, তজুমদ্দিন, দৌলতখান উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫