সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ২৮ মার্চ অনুষ্ঠিত হয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এবং এ সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা অর্জন ও কার্যকর বাস্তবায়ন কৌশল গ্রহণ।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুছ সালাম ,সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার এবং জেলার স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য অংশীজনগণ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে তামাকের ক্ষতিকর দিক, তামাক নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত নিষিদ্ধ কার্যক্রম, বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা সংক্রান্ত বিধিনিষেধ, নির্দিষ্ট স্থানে ধূমপানবিরোধী নির্দেশনা, মোবাইল কোর্ট পরিচালনার বিধান ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সকলকে নিজ নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং একটি স্বাস্থ্যকর ও তামাকমুক্ত ঝালকাঠি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫