সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মোংলা বন্দরের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটেরমোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উচ্ছেদ ঠেকানোর দাবািতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কয়েক’শ শ্রমিক। পরে বেলা ১১টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা শ্রমিকেরা বন্দরের জায়গায় বসবাস করে আসছি। আমরা বন্দরে শ্রমিকের কাজ করি, আমরা কাজ না করলে বন্দর অচল হয়ে পড়বে। তাই আমাদের পুনবার্সনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে আমরা প্রাণ দিয়ে হলেও তা মোকাবেলা করবো।

এ সময় বক্তারা জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেয়ারও হুমকি দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ অন্যান্য পেশার অবৈধ দখলদাররা অংশ নেন।

উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের মাস্টারপ্লান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধার জরুরি হয়ে পড়েছে। তাই ২৫ মে’র মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ করছে বন্দরের সম্পত্তি শাখা।
*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোংলা বন্দরের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫