সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জীবননগর- মহেশপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২সাড়ে ১২ টায় মহেশপুর-৫৮ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ১২ ধরণের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে – ২৫ হাজার ৮১৩ বোতল ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল এলএলডি, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩০ হাজার ৭০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ এবং ৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশি ওষুধ । মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম সাংবাদিকদের জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা। তিনি আরোও বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত গত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫