সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাগেরহাটে এসি ল্যান্ড অফিসে চোরের হানা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চোরের হানা দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাব আহমেদ জানান, সোমবার (১৯ মে) দিনগত রাতের কোনো এক সময়ে চোরেরা অফিসের পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল টপকে বাগানে প্রবেশ করে। পরে উত্তর পাশের বারান্দার গ্রীল ভেঙে ভেতরে ঢুকে দুটি দরজা ভেঙে অফিসের রুমে প্রবেশ করে এবং আলমারি ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে অফিসে এসে ঘটনাটি প্রথম নজরে আসে। কর্মকর্তারা জানান, চোরেরা কোনো কাগজপত্র বা দলিল চুরি করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তারা গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি করতেই সেখানে হানা দিয়েছিল। চোরেরা পূর্ব পাশের সিসিটিভি ক্যামেরা কৌশলে ঘুরিয়ে দেয় এবং সামনে দিয়ে প্রবেশ না করায় ফুটেজে কিছু ধরা পড়েনি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “আমি জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছি। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”

এ ঘটনায় সরকারি-বেসরকারি অফিস এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, “যদি থানার একেবারে নিকটে এ ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে অন্য অফিস বা ব্যবসাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ?”

সচেতনমহল দাবি করেছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে এসি ল্যান্ড অফিসে চোরের হানা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫