সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

অপসাংবাদিকতা রোধে ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি” — প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। এই মর্যাদা ধরে রাখতে হলে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। অধিকাংশ সাংবাদিক তা মেনে চললেও, কিছু অপসাংবাদিকের কারণে অর্জন ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, “এই সমস্যা রাজনৈতিক বিভাজনের ফল। রাজনীতি করা যেতে পারে, কিন্তু সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত হওয়া উচিত নয়। পাশাপাশি, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, ডাটাবেজ এবং সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে ভূইফোড় ও অপসাংবাদিকতা চিহ্নিত করা সহজ হবে।”

মঙ্গলবার (২০ মে) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন। আশাকরি এটি দ্রুত বাস্তবায়ন হবে।”

দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, সহ-সভাপতি এসএম রাজ এবং সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অপসাংবাদিকতা রোধে ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি” — প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫