সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জাতীয় নির্বাচনের দাবিতে মোরেলগঞ্জে বিএনপির পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে পথসভা করেছে বিএনপি। রবিবার (১৯ মে ২০২৫) বিকেল ৫টার দিকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানি মিলন, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন টুলু ও মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার।

বক্তারা বলেন, “অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।” তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, যেন একটি নির্বাচিত সরকারকে দ্রুত দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে।”

পথসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শেষে নেতারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।**

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় নির্বাচনের দাবিতে মোরেলগঞ্জে বিএনপির পথসভা

আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫