১২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
বাগেরহাটে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন উদযাপন

বাগেরহাটে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন উদযাপন

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একসাথে ৫০ জন শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। তিনি শিশুদের সঙ্গে কেক কাটেন এবং প্রত্যেক শিশুর মাঝে খাতা ও কলম বিতরণ করেন।

ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের আওতায় বর্তমানে প্রায় ১ হাজার ৫ শত অসচ্ছল পরিবারের শিশু নিবন্ধিত রয়েছে। তাদের মধ্য থেকে ৫০ জন শিশুর জন্মদিন একসাথে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, মিলিতা সরকার, শিশুদের অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

#

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019