সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ​ঝালকাঠিতে বিদ্যালয়ের সভাপতি নিয়োগে অনিয়ম ও লেনদেনের অভিযোগ, সংবাদ সম্মেলন বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হামলা চালানো সেই আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী ঝালকাঠিতে জমকালো আয়োজনে ‘কৃষ্ণকাঠি চ্যাম্পিয়ন ট্রফি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা বিজিবি’র প্রতিরোধ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজকে ধ্বংস করতে ও প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্বরত স্বনামধন্য অধ্যক্ষকে কুলুষিত করতে পিছু লেগেছে একটি কুচক্রী মহল বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে (এমপি) সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা

আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেত্রী এবং সিডিএ’র সাবেক সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি জানান, “নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে জিন্নাত নামে এক নারীকে আমরা আটক করেছি। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।”

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া মাদ্রাসায় জাতীয় সংগীত পাঠ এবং জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।

তথ্য অনুসারে, জিনাত সোহানা চট্টগ্রাম চেম্বার ও উইমেনস চেম্বারের সাবেক সদস্য, এবং ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বিজিএমইএ’রও সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি এবং অতীতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিনাত সোহানা ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাতের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি।

কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং ইসকন নেতাদের নাম উল্লেখ করে ২৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে। ওসি মো. আরিফুর রহমান জানান, মামলার পরিপ্রেক্ষিতে তাকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫