সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাগেরহাটে কীটনাশক পান করে স্কুলছাত্রের মর্মান্তিক আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের শরণখোলা উপজেলায় রহমত হাসান তাজ (১৫) নামের ১০ম শ্রেণির ছাত্র কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।সোমবার(১২ মে) সকালে শরণখোলা থানা পুলিশ পশ্চিম ধানসাগর গ্রাম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গত রোববার (১১ মে) দুপুরে উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাজ পশ্চিম ধানসাগর গ্রামের হাসান বাইজীদের ছেলে এবং ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রহমত হাসান বাড়িতে সবার অগোচরে কীটনাশক পান করে। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে ওঠলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।’

তবে কী কারণে ওই স্কুলছাত্র আত্মহত্যার পথ বেছে নিল, তা এখনও পরিষ্কার নয়।

*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে কীটনাশক পান করে স্কুলছাত্রের মর্মান্তিক আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫