সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আ. লীগ নিষিদ্ধে বিএনপির নীরবতায় বরিশাল জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় এক ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। দল থেকে পদত্যাগ করা ওই নেতার নাম রুহুল্ল্যাহ আরেফীন। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক।

ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘আমি, রুহুল্ল্যাহ আরেফীন, সমাজকল্যাণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল। অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নীরব থাকতে দিচ্ছে না।

গণতন্ত্র হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী ও বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি দৃঢ়ভাবে একমত। কিন্তু আমার দল বিএনপি এখনো এ বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি।’

তিনি লেখেন, ‘এই প্রেক্ষাপটে, দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমার বিশ্বাস ও মতাদর্শিক অবস্থানের মৌলিক বিরোধ দেখা দেওয়ায় আমি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি আশা করি, ভবিষ্যতে জাতির স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের মুক্তির লক্ষ্যে একটি কার্যকর ও দৃঢ় রাজনৈতিক অবস্থান গঠন করা হবে।’

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, আরেফীনের পদত্যাগের বিষয়টি জেনেছি। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ নিষিদ্ধে বিএনপির নীরবতায় বরিশাল জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫