০৬ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি
বড় ভাইকে তাড়িয়ে ভবন নির্মাণ করছেন এএসআই মোজাম্মেল

বড় ভাইকে তাড়িয়ে ভবন নির্মাণ করছেন এএসআই মোজাম্মেল

আজকের ক্রাইম ডেক্স :: আদালতের আদেশ অমান্য করে ও নিজ বড় ভাইকে তাড়িয়ে দিয়ে একটি ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এএসআই মোজাম্মেলের বিরুদ্ধে। মোজাম্মেল বর্তমানে বরগুনা সদর থানায় কর্মরত থাকলেও বরিশাল শহরের রুপাতলীর আদর্শ সড়কে ওই ভবন নির্মাণ করছেন।

অভিযোগকারী এ.আর নজরুল ইসলাম বলেন, জমিজমা বিরোধ নিয়ে আমি বাদী হয়ে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার এম.পি মামলা নম্বর ৮৪২/২৫। আদালত ওই মামলার প্রেক্ষিতে নির্মাণাধীন ভবন এলাকায় কোনোরকমে শান্তি শৃঙ্খলা ভঙ্গ যেন না হয় সেক্ষেত্রে নির্দেশ দেয় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশকে।

আদালতের নির্দেশনানুযায়ী ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন কোতোয়ালি পুলিশের এএসআই স্বজন। কিন্তু পুলিশেরও নির্দেশ অমান্য করে ফের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে আমার ছোট ভাই এএসআই মোজাম্মেল। আজ বুধবার সকালে ওই ভবনের নির্মাণ কাজে বাধা দিতে গেলে আমার লোকজনকে মারধর ও গালমন্দ করে মোজাম্মেল।

একপর্যায়ে তাদেরকে প্রাণনাশের হুমকিধামকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।বিষয়টি নিয়ে কথা হলে কোতোয়ালি পুলিশের এসআই মোঃ স্বজন খান বলেন, আমি আদালতের নির্দেশনানুযায়ী গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছি।

আর যদি কেউ আইন অমান্য করে তাহলে আদালতে আমরা ওই প্রেক্ষাপটে তদন্ত প্রতিবেদন দাখিল করবো। এদিকে এএসআই মোজাম্মেল বলেন, আমার তিন শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করতেছি। আমি কারও জমি দখল করে ভবন নির্মাণের কাজ করছি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019