সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

জীবননগরে ৩টি স্বর্ণের বারসহ একজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮ লাখ টাকা মূল্যের ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর(৪৮) ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি টহল দল জীবননগর থানাধীন সীমান্ত গ্রামে এক অভিযান চালায়। এসময় সীমান্ত ইউপি পরিষদের সামনে পাকা রাস্তা থেকে স্থানীয় পাকা দূর্গাপুর গ্রামের ইসাহক মন্ডলের ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৮)কে ব্যাটারিচালিত একটি ভ্যানসহ আটক করে।
প্রথমে অভিযুক্ত কিছু না স্বীকার করলেও, পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কস্টেপ মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩৪৯.৩৩ গ্রাম এবং বাজারমূল্য ৪৮,৫২,৪০৬ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে ৩টি স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫