সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সরকারি কলেজের পরিত্যক্ত ভবনের জানালার গ্রিল ও পাল্লা চুরির ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী কবির মোল্লা ও ছেলে পলক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সরকারি কলেজের পরিত্যক্ত ভবনের জানালার গ্রিল ও পাল্লা চুরির ঘটনা ঘটেছে । গত শুক্রবার ২মে সদর উপজেলার দারখি গ্রামের প্রতারক সেই আকাশ মোল্লার পিতা শহরের কলেজ মোড়ের ভাংঙ্গারী ব্যবসায়ী কবির মোল্লার আকাশ আয়রন স্টোরে চুরির মালামাল পাওয়া যায়। খবর শুনে কবির মোল্লার দোকানে এলাকাবাসী, পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ মালামাল শনাক্ত করেন। একটি সূত্র জানায় কবির মোল্লা এলাকার চুরি হওয়া মালামাল ক্রয় করে থাকেন। আজ আমাদের সামনে থেকে সরকারি কলেজের মালামাল একটি ভ্যান গাড়িতে নিয়ে আসে সেই মালামাল কবির মোল্লার দোকানে পাওয়া গেছে।
এবিষয়ে কবির মোল্লা বলেন পাবলিকের পুরাতন মালামাল ক্রয় করে রেখেছি আমি তাদের চিনি না। দিনের বেলায় চুরির মালামাল কেউ বিক্রি করে না। আমি কোন চোরাই মালামাল ক্রয় করিনি।
উল্লেখ্য, কবির মোল্লার ছেলে আকাশ মোল্লা মালয়েশিয়া থেকে প্রায় ৫০ জন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে ইন্দোনেশিয়ায় একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ আদায় করেছে কয়েক কোটি টাকা। সম্প্রতি আকাশ মোল্লা তার ছোট ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে। আকাশ মোল্লা বাসন্ডা ইউনিয়নে দারখি গ্রামে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি। বিয়ের অনুষ্ঠানে আকাশ মোল্লা বাড়িতে ছিলেন। সেই বিবাহের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে, ইন্দোনেশিয়ায় বন্দী প্রবাসীর স্বজনরা দেখে প্রায় ৪০ পরিবারের লোকজন ঝালকাঠিতে কবির মোল্লার বাড়ি ঘেরাও করেন।
সে সময় ঝালকাঠি থানা পুলিশ ভুক্তভোগী পরিবারের লোকজনকে আকাশ মোল্লার বাড়ি থেকে থানায় নিয়ে এসে নিজ এলাকায মামলা করার পরামর্শ দিয়ে বিদায় করেন। সেই ফাঁকে কবির মোল্লার ছেলে আকাশ মোল্লা আবার মালয়েশিয়া পালিয়ে যায।

সেই ঘটনায় রবিবার ৫মে সরকারি কলেজ কর্তৃপক্ষ ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৫ মে সোমবার বিকেল ৬টায় কলেজ মোড়ের আকাশ আয়রন স্টোর থেকে চোরাই মালামাল উদ্ধার করে কবির মোল্লা ও তার ছেলে পলক মোল্লাকে সদর থানা পুলিশ আটক করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারি কলেজের চুরি হওয়া মালামালের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে, পরবর্তীতে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারি কলেজের পরিত্যক্ত ভবনের জানালার গ্রিল ও পাল্লা চুরির ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী কবির মোল্লা ও ছেলে পলক আটক

আপডেট সময় : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫