সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মোরেলগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ভেন্যু বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিমাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (৫ মে) সকাল ১১টায় মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ১৯৯৩ সাল থেকে সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধীনে থাকা চারটি কলেজের পরীক্ষার্থীরা দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়কে ভেন্যু হিসেবে ব্যবহার করে পরীক্ষা দিয়ে আসছেন। কিন্তু চলতি বছর হঠাৎ বোর্ডের নির্দেশনায় জানানো হয়, পূর্ববর্তী ভেন্যুতে নয়, বরং ২০ কিলোমিটার দূরের কচুয়া থানার একটি কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত এই নির্দেশনা প্রত্যাহার করে আগের ভেন্যু বহাল রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন পরীক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, ও রাহাতুল ইসলাম বীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ভেন্যু বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫