১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময় এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই। বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার জীবননগর সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন,আজ(বৃহস্পতিবার) দাফন ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, প্রিন্টার-কম্পিউটার উদ্ধার বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বাবুগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ
বানারীপাড়ায় আবারও দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি ডলার রিয়াল টাকা ও স্বর্নালঙ্কার লুট

বানারীপাড়ায় আবারও দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি ডলার রিয়াল টাকা ও স্বর্নালঙ্কার লুট

রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলা যেন চোর-ডাকাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার
সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের পরে এবার পূর্বপাড়ে সশস্ত্র ডাকাতদল হানা দেওয়া শুরু করেছে। এছাড়া প্রায়ই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা। সম্প্রতি উপজেলার বাইশারী ইউনিয়নে পরপর তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার রেশ না কাটতেই শনিবার (৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে তালুকদার বাড়িতে পাশাপাশি দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ওই বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বজলুর রহমান তালুকদারের বড় ভাই প্রয়াত আবু হোসেন তালুকদার ও তার চাচাতো ভাই আজাদ তালুকদারের বাসায় এ সিরিজ ডাকাতি সংঘটিত হয়। শনিবার (৩ মে) রাত তিনটা-সাড়ে তিনটার দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ৫/৬ জন করে দুই ভাগে বিভক্ত হয়ে ওই দুই বাসার বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এসময় তারা আজাদ তালুকদার,তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত মনিরা বেগম ও ছেলে সাকিবের মুখ ও হাত-পা বেধে ফেলেন। আজাদ তালুকদার ও তার ছেলে সাকিবকে এসময় মারধর করা হলেও ক্যান্সার আক্রান্তের কথা শুণে ডাকাত দেখে ভয়ে পানি খেতে চাওয়া মনিরা বেগমকে ডাকাতরা পানি পান করান। ওই বাসা থেকে তারা নগদ ৬ হাজার টাকা ও দুটি দামি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। একই সময় ওই বাড়ির প্রয়াত আবু হোসেন তালুকদারের বাসায় প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল তার স্ত্রী বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক ও উজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসাম্মৎ হাফিজা বেগম, তার পুত্রবধু ফারিহা ও আড়াই বছর বয়সী নাতনি মেহেরিনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুটি স্টীলের আলমিরা ও দুটি সোকেশ ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা, দেড় হাজার ইউএস ডলার, ১৮ শত সৌদি রিয়াল, প্রায় ১৮ ভরি স্বর্নালঙ্কার ও ৫ টি দামি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এসময় শিশু মেহেরিন ডাকাত দেখে কান্নাকাটি শুরু করলে মেহেরিন ও তার মা ফারিহাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুখ চেপে ধরায় অ্যাজমা আক্রান্ত বৃদ্ধা হাফিজা বেগম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। ফলে ভয়ে
এক পর্যায়ে তারা ডাকাতদের আলমিরা ও সোকেশের চাবি দিয়ে দেন। ডাকাতির খবর পেয়ে রোববার (৪ মে) সকালে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল ও বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ব্যাপারে প্রয়াত আবু হোসেন তালুকদারের ছেলে দীপ্ত টিভির ব্রডকাষ্ট আইটির এক্সিকিউটিভ মেহেদী হাসান রাজ ও আজাদ তালুকদারের ছেলে সাকিব তালুকদার বাদী হয়ে রোববার (৪ মে) বিকালে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019