সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সুন্দরবনের উপকূলে কুকুরের কামড়ে আহত ৫০ : হাসপাতালে ভ্যাকসিন সংকট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাগেরহাটের শরণখোলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত দশ দিনে ৫০ জন কুকুরের কামড়ে আহত মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে । হাসপাতালে কুকুরে কামড়ানো জলাতংকের ভ্যাকসিন নেই।
গত কয়েকদিন ধরে উপজেলার গ্রামাঞ্চল থেকে বেওয়ারিশ কুকুরের উপদ্রবের খবর পাওয়া যাচ্ছে। মানুষজন কুকুরের আতংক নিয়ে পথ চলাচল করছে। অনেকে ফজরের নামাজে মসজিদেও যেতে পারছেনা। দল বেধে কুকুর মানুষজনকে তাড়া করে ফিরছে। প্রায় প্রতিদিন কুকুরে কামড়ানো মানুষ হাসপাতালে আসছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানোর চিকিৎসার প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ নেই। ভূক্তভোগীদের বাজার থেকে অধিকমূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। উপজেলার রাজাপুর গ্রামের খলিলুর রহমান,খোন্তাকাটা গ্রামের মোস্তফা হাওলাদার,ধানসাগর গ্রামের বিমল চন্দ্রসহ অনেকে বলেন, হাট বাজার ও গ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে নিরাপদে চলাফেরা করা যাচ্ছেনা। হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় জলাতংকের ভ্যাকসিন না পাওয়ায় বাজার থেকে তা কিনতে হচ্ছে বলে ঐ গ্রামবাসীরা জানান।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ আশফাক হোসেন বলেন, প্রায় প্রতিদিন কুকুরের কামড় খেয়ে চিকিৎসার জন্য লোকজন হাসপাতালে আসছেন। গত দশ দিনে ৫০ জনের বেশী কুকুরের কামড়ে আহত মানুষ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেকে হাসপাতালে না এসে অন্যত্র চিকিৎসার জন্য চলে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো ব্যক্তির চিকিৎসায় অতি প্রয়োজনীয় জলাতংকের ভ্যাকসিন ইনজেকশন সরবরাহ নেই। উর্ধতন কতৃপক্ষকে ভ্যাকসিন সরবরাহের জন্য অনুরোধ জানিয়ে চাহিদাপত্র পাঠানো হলেও ভ্যাকসিন পাওয়া যায়নি।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবের খবর পাচ্ছি। মানুষজনের নিরাপদ চলাফেরায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে উর্ধতন কতৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।।##

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনের উপকূলে কুকুরের কামড়ে আহত ৫০ : হাসপাতালে ভ্যাকসিন সংকট

আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫