সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আলমডাঙ্গা পুলিশের হাতে ছিনতাই’কৃত ইজিবাইক সহ গ্রেফতার -২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ইজিবাইকসহ দু ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। রবিবার আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মেহেরপুর বারাদী বাজার থেকে ছিনতাই’কৃত ইজিবাইক উদ্ধার’সহ দুজনকে গ্রেফতার করে। এর আগে ২৪ এপ্রিল রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার রংপুর-মাজহাট মাঠের মধ্য থেকে ইজিবাইক চালককে ধারালো চাকু ধরে ইজিবাইক ছিনতাই করে ৩ ছিনতাই’কারী। জানা গেছে, চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে শরিফ (২৫) দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজিবাইক নিয়ে চালিয়ে বেড়ায়। ওইদিন সকালর চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আব্দুল কাদেরের নিকট থেকে ইজিবাইক ভাড়া নিয়ে রাস্তায় চালানোর জন্য বের হয়। অনুমানিক রাত ৯টার দিকে একাডেমি মোড় থেকে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী শরিফের ইজিবাইকে রংপুর যাওয়ার জন্য ভাড়া নেয়। ইজিবাইক চালক শরিফ রংপুর-মাজহাট মাঠের রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো চাকুর ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে শরিফ তার মালিককে জানিয়ে ২৭ এপ্রিল আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। এদিকে গোপন সংবাদে রবিবার পুলিশ বারাদি বাজারে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইক’সহ রংপুর গ্রামের শিপন মেম্বারের ছেলে বিকাশ (২১) ও মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রিয়াজতুল্লাহর ছেলে আজিজুর রহমান টুটুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারী বিকাশ জানায়, ঘটনার দিন বিকেলে সে বাড়িতে ছিল। তার এক বন্ধু তাকে ফোন দিয়ে ব্রিজ মোড়ে আসতে বলে। সেখানে গিয়ে দেখতে পায় তারা দুজন রয়েছে। তারা তিনজন মিলে সন্ধ্যার পর চুয়াডাঙ্গা একটি হোটেলে খাওয়া দাওয়া করে। পরে একাডেমি মোড়ে এসে শরিফের ইজিবাইক ভাড়া নেয়। রংপুর মাজহাট মাঠে পৌঁছালে চাকু দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে। সেখান থেকে তারা তিনজন ইজিবাইক নিয়ে বারাদী বাজারের টুটুলের নিকট বিক্রয় করে। খোঁজ নিয়ে জানা গেছে, আজিজুর রহমান টুটুল বারাদী বাজারে চোরাই ও ছিনতাইকৃত ইজিবাইক কেনা-বেচা করে। সে অল্প টাকায় ইজিবাইক কিনে তা আবার পুনরায় রং করে দামে বিক্রয় করে। সংশ্লিষ্ট মামলায় বিকাশ ও টুটুলকে আদালতে সোপর্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলমডাঙ্গা পুলিশের হাতে ছিনতাই’কৃত ইজিবাইক সহ গ্রেফতার -২

আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫