সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির ঘের দখলের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির একটি মৎস্য ঘের দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত দিকে বরইতলা গ্রামের গাইনের ঘেরটি একটি প্রভাবশালী বাহিনী ত্রাস সৃষ্টি করে ঘেরে থাকা লোকজন তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। ঘের মালিক পারভেজ হাওলাদার ওই সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে রাত ২ টার দিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়।

এ বিষয়ে জমি ও ঘেরের মালিক লক্ষীখালী গ্রামের পারভেজ হাওলাদার একই গ্রামের ইমরান মৃধাসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ইমরান মৃধা দলীয় প্রভাব খাটিয়ে রাতের আধাঁরে অন্যায়ভাবে ৪০বিঘা জমির ঘেরটি দখলের চেষ্টা করেছে। হামলা চালিয়ে গৈঘর ভাংচুর করে ঘরে থাকা মালামাল ও কিছু মাছ তারা ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা ইমরান মৃধা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ওই ঘেরটি জাকির হোসেন নামে একজনের দখলে ছিলো। তার নিকট থেকে লিখিত নিয়ে সে (ইমরান) ঘের করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজীব আল রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে আলোচনা করে মিমাংসার জন্য বলা হয়েছে। ##

##
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির ঘের দখলের চেষ্টা

আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫