সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে এক বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান অসামী উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে সাবেক সৌদি প্রবাসী মো. শহিদুল ইসলাম মানিককে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মানিককে আটক করা হয়। ওইদিন (মঙ্গলবার) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান,ডাকাতির রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ বিষয়ে আসামী শহিদুল ইসলাম মানিককে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদলের কেউ কেউ মুখোশধারী ছিলেন। তবে সশস্ত্র ওই ডাকাতদলের মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মানিক ও দত্তপাড়া গ্রামের কালুকে মামলার বাদী মিজানুর রহমান বাবুল চিনতে পেরেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫