সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রবাসীর কন্যা মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রী চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রবাসীর কন্যা ইয়ামনি (১২) চালের মধ্যে দেওয়া বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদারের মেয়ে ও রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়ামনি মাদ্রাসা থেকে এসে প্রায় মায়ের মোবাইল নিয়ে নিজের কাছে রাখত। এ নিয়ে ২২ এপ্রিল সকালে মা- মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ইয়ামনির মা মরিয়ম বেগম তাকে মোবাইল দেখতে বারণ করে। পরে ইয়ামনির মা ব্যক্তিগত কাজে বাসা থেকে বেড় হয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। কিছুক্ষণ পর বাসায় এসে ইয়ামনিকে তার রুমের মধ্যে ছটফট করে আমাকে বাঁচাও বাঁচাও বলে কাঁদতে শুরু করে বলে আমি চালের মধ্যে দেওয়া বিষ ট্যাবলেট খেয়েছি। তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহযোগিতায় ততার মা মরিয়ম বেগম শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়াশ করার ১৫ মিনিট পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন, চালের মধ্যে যে বিষ্ ট্যাবলেট দেওয়া হয় তা অত্যন্ত বিপজ্জনক। কারণ এর মধ্যে অ্যালুমিনিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যা মানুষ খেয়ে ফেললে বেশিক্ষন বাঁচে না। তিনি এ ধরনের ট্যাবলেট চালের মধ্যে না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় শরনখোলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।##

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রবাসীর কন্যা মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫