সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের সুন্দরবন ও নৌপথের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সমন্বয় সভা বাগেরহাটে মোংলায় আয়োজন করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ এপ্রিল বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে ঠঐঋ মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদপ্তর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, শিপিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের সুন্দরবন ও নৌপথের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

আপডেট সময় : ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫