ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বিদায়ের আবেগে আপ্লুত গৌরনদী, নবাগত ইউএনও’র হাত ধরে আশার আলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

২০ এপ্রিল রবিবার সকাল এগারোটায় বরিশালের গৌরনদী উপজেলা মিলনায়তন যেন রূপ নিল এক আবেগঘন মিলনমেলায়। শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় বিদায় জানানো হলো বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু আবদুল্লাহ খান-কে। আর একই মঞ্চে শুভাগমন ঘটলো নবাগত ইউএনও রিফাত আরা মৌরি-র, যিনি নিয়ে এলেন একটি নবচেতনার বার্তা।মঞ্চের আবহ ছিল ব্যতিক্রম। কোথাও চোখের কোণে জল, কোথাও প্রিয়জনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবার মুখে এক কথাই—”আবু আবদুল্লাহ খান শুধু একজন প্রশাসক ছিলেন না, ছিলেন ভালো মানুষ ও গৌরনদীর সকলের আপনজন।” উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সাংবাদিক এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনও-র কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক। নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি মোঃ আবু আবদুল্লাহ খান। তিনি বলেন, “গৌরনদী শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, তিনি আরো বলেন আপনারা আমাকে অফিসার ভাববেননা আমি কারো ছেলে কারো ভাই কারো বন্ধু ভাববেন।” নবাগত ইউএনও রিফাত আরা মৌরি-ও শুরুতেই জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল উন্নয়নের স্বপ্ন। তিনি বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলো মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী উপজেলা।” অনুষ্ঠানে উপস্থাপিত হয় বিদায়ী ইউএনও-র কর্মকাণ্ডের নানা দিক৷ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননাপত্রের মাধ্যমে জানানো হয় কৃতজ্ঞতা। অনেকের চোখেই ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল গর্বের—একজন ভালো কর্মকর্তাকে যথাযথ বিদায় জানানোর গর্ব। আর সেই সঙ্গে ছিল নতুন একজন নেতৃত্বকে স্বাগত জানানোর আনন্দ।উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিদায়ী ইউএনওর সহধর্মিনী আ্যডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া,জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান সহ সাংবাদিক গন ও স্হানীয় গন্য মান্য গন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদায়ের আবেগে আপ্লুত গৌরনদী, নবাগত ইউএনও’র হাত ধরে আশার আলো

আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫