সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে রূপার গয়না উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা মূল্যের ভারতের তৈরী ১২ কেজি ২শ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী ও সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল গোপনে সংবাদে জানা যায়, সন্ধ্যায় ৭ টায় একদল চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। এসময় টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে, বিজিবি সদস্যদের তাকে ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দের পর তাতে তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে পরে প্যাকেট খুলে ১২ কেজি ২শ গ্রাম ভারতের তৈরী রূপার গয়না পাওয়া যায়। রাতেই সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছে এবং জব্দকরা রূপার গয়নাগুলো পরীক্ষা-নিরিক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে রূপার গয়না উদ্ধার

আপডেট সময় : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫