সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাগেরহাটে শরণখোলায় বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে শরণখোলায় বিষ প্রয়োগ করে এক ব্যবসায়ীর প্রায় দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে তিনটি ড্রামে মাছগুলো জিইয়ে রাখা ছিল।সোমবার রাতের কোনো এক সময় তাতে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৫এপ্রিল) সকালে মাছগুলো বিক্রি করার জন্য ড্রাম খুলেই সমস্ত মাছ মরা অবস্থায় দেখেহতবাক হন মৎস্য ব্যবসায়ী মো. কবির হাওলাদার (কবির আড়ৎদার)। এঘটনায় শরণখোলা থানা ও উপজেলা রমৎস্য অফিসে অভিযোগ করেছেন তিনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. কবির আড়ৎদার বলেন, মোংলার ঘের থেকে তিনি ২০ মণ জীবিত পাঙ্গাস মাছ কিনে তিনটি ড্রামে জিইয়ে রাখেন। একই স্থানে পাশাপাশি অন্য দুই আড়ৎদারের আরো পাঁচটি ড্রামে জীবিত পাঙ্গাস জিইয়ে রাখা ছিল । এর মধ্যে শুধু আমার তিন ড্রামের মাছ মরেছে। কিন্তু তাদের ড্রামের মাছের কিছুই হয়নি। কবির আড়ৎদার আরো বলেন, শত্রুতা করে হয়তো কেউ চালের পোকা অথবা ইঁদুর মারা ওষুধ ফেলেছে ড্রামে। এতে তার সব মাছ মরে যাওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, মাছ মারার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এক ব্যবসায়ী। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে শরণখোলায় বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫