সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাউফলে মাদক কারবারির বাসা থেকে ২৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে নগদ ২৫ লাখ টাকা, গাঁজা ও স্বর্ণ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল বরিবার রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সাগর (৪৩) নামের এক মাদক কারবারির বাড়ি থেকে এ সকল দ্রব্য উদ্ধার করা হয়।

সাগর নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার দেলাওয়ার মিয়ার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর বাসায় ছিলেন না। পরে সাগরের বাসায় তল্লাশি চালিয়ে স্টীলের আলমিরার গোপন ড্রয়ার থেকে নগদ ২৫ লাখ ৩৫ হাজার ৫ শত টাকা, একই ড্রয়ার থেকে ২ ভরির বেশি (২৬ গ্রাম) স্বর্ণালংকার ও পাকের ঘরের চুলোর পাশের মাটির গর্তের ভিতর থেকে ২৬ গ্রাম গাঁজা, গাঁজা পরিমাপের মিটার এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। সাগরের বিরুদ্ধে বাউফল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তার বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তবে টাকার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মাদক কারবারির বাসা থেকে ২৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময় : ০৬:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫