সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মো. মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাসুদের পরিবারের অভিযোগ বুধবার প্রেমিকা কৌশলে তাকে বাসায় ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করেন। ঐদিন রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রো এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল বিষয়টি তিনি বুঝতে পারেননি। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোরাজুরি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্ত থাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আমার ভাই মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান বলেন তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কাছের কোন জিনিসে পেটে আঘাত পেয়েছেন।

এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছেন তাই আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

ওসি মিজানুর বলেন- মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫