সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় হাতুড়িপেটায় কলেজ অধ্যক্ষ নুরুল ইসলাম গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এসময় সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের অদূরে রাস্তায় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধরক হাতুড়িপেটা করেন। এতে তার বাম পা ও মেরদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে কলেজ অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মো. নুরুল ইসলাম তালুকদারের ওপর বর্বর এ হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় হাতুড়িপেটায় কলেজ অধ্যক্ষ নুরুল ইসলাম গুরুতর আহত

আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫