সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে ¯্রােতে তলিয়ে গিয়ে মালিহা (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি ও মৎস্যজীবী মো. রাসেলে মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, বুধবার ( ২ এপ্রিল) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়। এসময় বাবা-মা ও দুই খালা মালিহাকে স্রোতে তলিয়ে যেতে দেখে খালের পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। এসময় বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ও থানার পুলিশও সেখানে উদ্বার চেষ্টায় তাদের সহায়তা করেন। এদিকে প্রাণপ্রিয় একমাত্র মেয়েকে হারিয়ে খালের তীরে মা বাবা ও স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গোটা এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন জানান, ওই শিশুটি খালের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বরিশালে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিশুটির কোন সন্ধান করতে পারেননি। সন্ধ্যা নদী লাগোয় ওই শাখা খালে তীব্র ¯্রােতের কারনে শিশুটি অন্যত্র ভেসে যেতে পারে বলেও তার ধারণা। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ

আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫