সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সাজিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাজিদ মিয়া হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫