সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কালকিনিতে গনধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মে ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ছিনতাই করে পালানোর সময় দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার(২১ মার্চ)রাত ১০ টার দিকে কালকিনি-ভুরঘাটা সড়কের পানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী পালানোর সময় স্থানীয় জনগন ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতরা হলো কালকিনি উপজেলার কাষ্টগড় এলাকার লোকমান সরদারের ছেলে জহির সরদার(২৭) এবং মাদারীপুর সদর উপজেলার জজ কোর্ট এলাকার মহসিন মিয়ার ছেলে সজল(২৫)।তারা দুজনই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি হতে ব্যাটারীচালিত অটোরিকশাযোগে ভুরঘাটা যাচ্ছিলেন উপজেলার কালীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মোতালেব হোসেন খান।এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুই ছিনতাইকারী যাত্রীবেশে ঐ অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ভুরঘাটা ব্রীজের কাছাকাছি পানেরহাট এলাকায় পৌঁছালে ব্যবসায়ীর ব্যাগ কেটে দেড় লক্ষাধিক টাকা নিয়ে অটোরিকশা থেকে লাফ দেয় ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীর চিৎকারে পথচারীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে।পরে জহির নামে ছিনতাইকারীদের একজনের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।এর আগে বিকেলে ভুরঘাটা হতে কালকিনি যাওয়ার পথেও এক ইজিবাইক চালকের পকেট কেটে পাঁচশত টাকা নিয়ে যায় এই ছিনতাইকারীরা।পরে গণধোলাই দিয়ে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে জনগন।

এলাকাবাসী জানান,আটককৃত জহির সরদার এলাকার একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী।এর আগেও বেশ কয়েকবার এসব অপরাধে তাকে আটক করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা জানান,এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে হাতেনাতে আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে গনধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা

আপডেট সময় : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫