সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দামুড়হুদার পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫