সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীতে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলার দুমকি উপজেলার ‘ফোমাস ব্রিকস’ নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। ইটভাটার মালিক পক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের লোকজন চাঁদা দাবি করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আখতার নিলয় জানান, ইটভাটাটি আবাসিক ও আবাদি জমির পাশে অবস্থিত। এর বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।

অবৈধ ওই ইটভাটা উচ্ছেদ করতে গেলে তার ওপর মালিক পক্ষ চড়াও হয়। এসময় সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫