সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোদনাইল পানির কল এসিআই কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এ তথ্য জানান।

গ্রেপ্তার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসাইন জানান, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসান।

রাত ৮টার দিকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটিতে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন অবৈধভাবে রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করছিল। তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র নেই। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫