সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এএসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলার বোরহানউদ্দিনে আকবর আলী নামের এক মাদক কারবারিকে ধরতে গিয়ে তার স্বজনদের হামলায় গুরুতর আহত হয়েছেন কামরুল ইসলাম নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার কাঁচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালীরহাট বাজার সংলগ্ন গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানা পুলিশ ও একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের এএসআই কামরুল ইসলামসহ তিন পুলিশ সদস্যের একটি টিম গুচ্ছ গ্রাম নামক ওই স্থানে মাদক উদ্ধার অভিযানে যান।

রাত ৯টার দিকে সেখান থেকে কিছু গাঁজাসহ মাদক কারবারি আকবর আলীকে পুলিশ আটক করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন লোক সেখানে একত্রিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আকবর আলীকে ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, আকবর আলি একজন পেশাদার মাদক কারবারি। তাকে পুলিশ গাঁজাসহ আটক করলে তার শ্বশুড় আলমগীরসহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আকবর আলিকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় পুলিশের এএসআই আকবর আলি আহত হলে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম চিরুনি অভিযান চালাচ্ছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ হয়নি।

তবে ডিউটি অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, এএসআই কামরুল ইসলামের ওপর মাদক কারবারিরা হামলা চালানোর কারণে ওসিসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এএসআই

আপডেট সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫