সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দামুড়হুদায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
দামুড়হুদায় হরিশচন্দ্র পুর -সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতির মটরসাইকেল গতিরোধ করে স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাই করে তাদের চিৎকারে মটরসাইকেল ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রোববার রাত ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের পাশ দিয়ে কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মজিবার রহমানের ছেলে সাগর(২৫)শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন। এসময় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্ত্রীর বাচাতে গেলে তার কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়ও ধস্তাধস্তির সময় চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাগরের চাচা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানায় তারা শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। সাগরের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, তার হাতের এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল জোরজবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন,আহত সাগরের বাম দিকের ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারাল অস্ত্রের আঘাতে সাগর আহত হয়। তবে তাদের থেকে কিছুই নিতে পারেনি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সুত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট

আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫