সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় টিউবওয়েলের পাশে পানির গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় বাড়ির টিউবওয়েলের পাশের গর্তের পানিতে ডুবে ৯ মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর দেড় টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের তরিকুল ইসলামের ৯ মাসের মেয়ে তাবাচ্ছুম বাড়ির উঠানে হামাগুড়ি দিয়ে খেলা করছিল।পাশেই তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল।এ সময় তাবাচ্ছুম উঠানের টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যেয়ে ডুবে মারা যায়।পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

























