সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ইসলামী মাহফিলে বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ ঘোষণা করেছে আয়োজকরা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।

শুক্রবার উপজেলার খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদ্রা‌সায় তাফসীরুল কুরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভুঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক গাজী জাফর, গাজী জয়নাল আবেদীন, গাজী নজির ও ফয়েজ আহমেদ মাহফিলে বাধা দেন।

অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আয়োজকরা।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় মহলে। মাহফিল বন্ধের নিন্দা জানিয়ে খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদ্রা‌সার শিক্ষক আব্দুল মতিন ভূঁইয়া মিলন, প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল নয়ন, ক্যাশিয়ার বিল্লাল হোসেন মুকুল বলেন, নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়ার কর্মী গাজী জাফর, গাজী জয়নাল আবেদীন, গাজী নজির ও ফয়েজ আহম্মেদ তাফসির মাহফিলে বাধা দেন। এতে সংঘর্ষের আশংকায় আমরা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করি।

এব্যাপারে গাজী জাফর বলেন, আমি আব্দুল গফুর ভূঁইয়ার রাজনীতি করি। আমরা মাহফিলে বাধা প্রদান করিনি, আমরা বলেছি যেহেতু আমার নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে তাই মাহফিলে সমস্যা হলে আমরা দায়ী নই।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, মাহফিল বন্ধের বিষয়টি জেনেছি, খবর নিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ

আপডেট সময় : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫