সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কুমিল্লায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে একটি শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারিত) গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজের ওই শহীদ মিনার ভাঙচুর করা হয়।

শহীদ মিনারটির তিনটি স্তম্ভের মধ্যে দুটিই ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে গুণবতী ডিগ্রি কলেজে পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। প্রথম কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকলে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন।

রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ হলে স্থানীয়রা এবং কলেজের নৈশপ্রহরী গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি স্তম্ভই ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে পারেনি প্রশাসন।

গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, “েরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।”

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫